মমতাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার শপথ নিলো টিএমসিপি
দি নিউজ লায়ন ; মমতাই তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন বিশ্বাসঘাতকদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব- পূর্ব মেদিনীপুরের শপথ নিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার টিএমসিপির নেতা এবং সমর্থক কর্মীদের নিয়ে বৈঠকে হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, তমলুক সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দে প্রমুখ।
সভায় স্থির হয়েছে, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতাই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন- এই প্রচার কে সামনে রেখে এখন থেকেই রাস্তায় নামবে ছাত্র সংগঠন। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিজেপির সাম্প্রদায়িক হানাহানি ও অনুন্নয়নের রাজনীতির কথা মানুষের কাছে তুলে ধরবেন না তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় তৃণমূল সরকার কিভাবে সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছে এবং উন্নয়ন করেছে তাও তুলে ধরা হবে। গরিব মানুষ সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের প্রয়োজনে মমতাকে ফের মুখ্যমন্ত্রী করার শপথ নেওয়া হয় এদিনের সভায়।
এদিনের সভায় বক্তারা তাঁদের ভাষণে তুলে ধরেন কীভাবে সারা দেশসহ রাজ্যে রাজ্যে ধর্মের নামে বিভেদ তৈরি করছে বিজেপি।সেই সাথে কেন্দ্রের বিজেপি সরকার সিএএ,এন আরসি,জিএসটি, নোটবন্দি সহ সাম্প্রতিক কালে কৃষি আইনের মত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গরিব মানুষকে কীভাবে বিপদে ফেলেছে তাও তুলে ধরা হয় এদিনের সভায়।

Post a Comment